নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের মায়ের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) শোক প্রকাশ করেছেন জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক হাজী সুমন মাহমুদ। এই দুঃখজনক সময়ে তিনি সেলিম ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, মৃত্যু এমন একটি ঘটনা যা সকলকে কষ্ট দেয়, বিশেষ করে যখন কেউ তার মাতৃহারা হন। এই সময়ে সেলিম ও তার পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহস কামনা করা হচ্ছে। আল্লাহ তাআলা মরহুমার রুহের মাগফিরাত দান করুন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে সহ্য করার শক্তি দিন।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় পশ্চিম দেওভোগ আদর্শ গ্রামস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। পরে বাদ আসর এলাকার নিরালা বাইতুল আমান জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।