শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, খেলাফত মজলিস জেলা ও মহানগর আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, যারা বিভেদ করছে মনে করি না। যারা ছাত্রদের মাঝে বিভেদ করতেছে তাও আমরা চাইনা। আমরা তাদের বলছি এগুলো ছাড়েন তা না হলে কাজ হবে না। সবকিছু বাদ দিয়ে দেশের মানুষের স্বার্থে আমরা এক প্লাটফর্মে আসি। আমরা আগামীতে ইসলামের একটা মার্কা দিতে চাই, যেন ভোটাররা তাদের ভোট দিতে সহজ হবে। যেখানে জামায়াত থাকবে সেখানে কোন ইসলামিক দল থাকবে না, যেখানে খেলাফত মজলিস থাকবে যেখানে ইসলামী অন্য কোন দল থাকবে না।
মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা আবু তাহের জিহাদী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, ঢাকা মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল হোসাইন সহ প্রমূখ ।