মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সেক্রেটারী কাপ ব্যাটমিন্টনের টুর্নামেন্ট’২০২৫  ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৪ 🪪
জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী কাপ ব্যাটমিন্টন (ডাবল) টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় জেলা আইনজীবী সমিতির সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদ টিমকে হারিয়ে  অ্যাডভোকেট সোয়েব আহমেদ শুভু ও অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সুমন টিম চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ  সিনিয়র জেলা ও দায়রা জজ বিচারক (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) মো. হাসানুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো: রবিউল ইসলাম, জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: হায়দার আলী সহ বিচারকগণ।
এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা। এছাড়াও আরও উপস্থিত থাকবেন আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
টুর্নামেন্টের আয়োজনে পরিচালনায় ও সহযোগীতায় ছিলেন জেলা আইনজীবী সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি।
টুর্নামেন্টে বিজয়ী টিমকে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও রানার আপ টিমকে ২৮ ইঞ্চি স্মার্ট টিভি পুরস্কৃত করা হয়। গত ২০ জানুয়ারী থেকে এই টুর্নামেন্ট শুরু হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102