মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন সোনারগাঁও পৌরসভায় অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য, গ্যাস চুরি ও দূষণে অতিষ্ঠ এলাকাবাসী পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার বরেণ্য ব্যক্তিদের সম্মান ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার ও দোয়া  ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন  -মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ 🪪
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না। ইতিপূর্বে অনেক দলীয় সরকারই ক্ষমতায় ছিল। কিন্তু কেউই সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেয়নি। তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার এমন একটি ভিত্তি দাঁড় করাবে, যার ওপরে ভিত্তি করে পরবর্তীতে নির্বাচিত সরকার সংবিধান, নির্বাচন, বিচার বিভাগসহ অন্য গুরুত্বপূর্ণ দিকগুলো সংস্কার করবে। 
 তিনি আরো বলেন, আমরা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিলুপ্ত করেছি। পরবর্তীতে আমরা কী দেখলাম সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য দুটি ভাগ হয়ে গেছে।  ফ্যাসিবাদে জায়গাগুলো দখল করে দখলদারিত্ব করছে অন্য একটি দল। গতকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সনমান্দী ইউনিয়ন শাখার উদ্যোগে প্রেমের বাজার সংলগ্ন মাঠে  গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন দলের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাও শফিকুল ইসলাম। বিশেষ বক্তা নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহা জাহাঙ্গীর কবির। সনমান্দী ইউনিয়ন সভাপতি মুহা খোকন হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহা ফারুক আহমাদ মুন্সী, হাজী নুরুল আমিন খান, মাওঃ আবুল কালাম আজাদী,হাফেজ সাইফুল ইসলাম, মুফতি জসিম উদ্দিন, মুহা সোহেল সরকার,মুহা খলিলুর রহমান,শাহ মুহা আব্দুল আজিজ প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102