শুক্রবার (৭ই ফেব্রুয়ারী) সকালে নগরীর জামতলা মসজিদ গলি এলাকায় এসো কিছু করি সামাজিক সংগঠনের আয়োজনে ফ্রি সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান বলেন আমরা দীর্ঘ সাতবছর যাবদ এধরণের সেবামূলক কাজ করে চলেছি, শুধু সুন্নাতে খাৎনা নয় সমাজে অসহায় মানুষের কন্ন্যাসন্তানের বিবাহ, চিকিৎসা, সহ বিভিন্ন উৎসবে আমাদের মধ্যে যারা সাবলম্বী তারা ষর্থ সহায়তা করে বিধায় আমরা নিজেদের দায়িত্ব পালন করে অসহায় দুস্ত্য পরিবারের পাশে থেকে এ কাজগুলো করি সমাজের সকল ব্যাক্তিদের সাথে নিয়ে সাধারণ মানুষ কে যদি সেবা দিতে পারি, তাহলে মহান আল্লাহ পাক আমাদের প্রতি সহায় হবেন ইনশাআল্লাহ।
সুন্নাত খাৎনা অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন সহ সভাপতি গোলাম মোঃ খোকন, আশিকুর রহমান শুভ্র,, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সিরাজুল হক চৌধুরী, নুর ইসলাম খোকন প্রধান, মাওলানা মাসুদুর রহমান, কাবারী মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ বেলা, নুরুল হক প্রধান, আনোয়ার প্রধান বাবু, মোঃ সুলতান খাঁন, মোঃ বজলু,রহমান চৌধুরী, মোঃ রায়হান মাষ্টার, মোঃ রাকিব খাঁন, মোঃ জুয়েল হোসেন, মোঃ জাভেদ, মোঃ শাকিল খাঁন সহ প্রমূখ ।
এসময় ১৩৩ জন্য শিশুদের খাৎনা করানো হয়ে,তাদের কে একসপ্তাহর ঔষধ, খাবার, লুঙ্গী, গেঞ্জি, টুপি সহ বিভিন্ন উপহার প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ। এর পর দেশ জাতীর কল্ল্যান ও এলাকায় যারা মৃত্যুবরন করছে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়ে।