বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মামুন মাহমুদকে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ 🪪

নারায়ণগঞ্জ জেলার বিএনপি নবগঠিত কমিটির আহবায়ক মামুন মাহমুদকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম টিটু ঢালী এর নেতৃত্বে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাথে ফুলের শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন মো: আরাফাত আলম জিতু সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ফতুল্লা থানা বিএনপি ।

উল্লেখ্য গত রবিবার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষিত কমিটিতে সদস্য সচিব পদ রাখা হয়নি।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াসউদ্দিনকে। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102