বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ইসলাম দেশ ও মানবতার কল্ল্যানে যারাই জোট করতে চায় আমরা তাদের সাথে -ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ 🪪
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম গনমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হওয়া উচিত, কারণ এটি সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য এবং স্বচ্ছ বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৫ই ফেব্রুয়ারী) রাতে নগরীর আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন করে স্বৈরাচারের জন্ম হবে, যা আমরা চাই না।

জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা—এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যারাই আমাদের সঙ্গে জোট করতে চায়, আমরা তাদের সাথেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে এলাকায় অপরাধ ঘটবে, সেই এলাকার দায়িত্বরত ওসিকে বদলি নয়, বরখাস্ত করতে হবে। যদি এমন আইন করা হয় যে অপরাধপ্রবণ এলাকার পুলিশ কর্মকর্তাকে সরাসরি চাকরিচ্যুত করা হবে, তাহলে দেখবেন অপরাধ ও দুর্নীতি একদম কমে যাবে।

এসময় নারায়ণগঞ্জ যুব সম্মেলনে সভাপতিত্ব করেন যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ জোবায়ের হোসাইন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, এবং উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা আওয়ামী লীগ সরকারের সময়ে “রাতের ভোট ইসলামী দলগুলোর ওপর দমন-পীড়ন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানের পর আর রাতের ভোট হবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

বক্তারা আরও বলেন, ঘুষ দুর্নীতি ও অনিয়ম দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। আমরা দেশটিকে সুন্দরভাবে গড়তে চাই। এছাড়াও আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সুলতান উদ্দিন নান্নু, মাওলানা মুবারক হোসাইন,মোঃ আবুল বাশার খান, ডাঃএ কে  এম হেলাল উদ্দিন, মুঃ তাজউদ্দীন, মোঃ আল আমিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোহাম্মদ বাহাউদ্দীন, হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দীন, হাসান মাহমুদ,মুঃ কবির হোসাইন, মুহাম্মদ ওবায়দুল হক সহ প্রমূখ।

আলোচনা সভা শেষে সিনিয়র নায়েবে আমীর জেলা ও মহানগর কমিটির নাম ঘোষণা করে শপথবাক্য পাঠ করান নব- নির্বাচিতদের।

নারায়ণগঞ্জ জেলার যুব সম্মেলনে  সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মামুনুর রশীদ, মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলা মুহাম্মদ আনোয়ার হোসাইন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102