বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

মাসুকুল ইসলাম রাজীব জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক হওয়ায় জেলা প্রজন্ম দলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ 🪪

সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাসুকুল ইসলাম রাজীব নারায়নগঞ্জ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতাকর্মীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায়  নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতি কার্যালয়ের সামনে জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম এর নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন সানি, য়ুগ্ম আহবায়ক আমান খান, হাজী সুমন মাহমুদ, জাকির হোসেন মামুন সহ প্রমুখ।

উল্লেখ্য গত রবিবার (২ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষিত কমিটিতে সদস্য সচিব পদ রাখা হয়নি।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াসউদ্দিনকে। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102