শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায় শিশুদের  মাঝে হুইল চেয়ার এবং শিক্ষা উপকরন বিতরন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ 🪪
নারায়ণগঞ্জ জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের ও অসহায় শিশুদের  মাঝে হুইল চেয়ার এবং  শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।

রবিবার (২রা ফেব্রুয়ারি)  দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ  সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শ্রেষ্ঠ জীব হয়ে তার শ্রেষ্ঠত্ব দেখাতে হলে মানবিক দিক প্রসারিত করতে হবে। আমরা মনে করি আমাদের পরিবারের মাঝে এই বিশেষ চাহিদা সম্পূর্ণ যে সব ভাই বোনেরা ও ছাত্র ছাত্রীরা আছে, তাদেরকে নিয়ে যাতে এক্সট্রা ব্লাডেন না হয় তারা যেন আমাদের মতই সুন্দর লাইফে ফিরতে পারে সুন্দরভাবে কাজকর্ম করতে পারে তার জন্য আজকে একটি আমরা ছোট্ট উদ্যোগ নিয়েছি। আমরা বলতে চাই এই ধরনের চাহিদা সম্পূর্ণ যে সকল মানুষ আছে আমরা রিচ করতে চাই আমাদের মত মেনস্টিমে নিয়ে আসতে চাই যাতে তারা সাধারণ লাইফ এনজয় করতে পারে।

আমার কাছে মনে হয় সূর্যের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য রয়েছে তার তাপে। সূর্যের তাপ না থাকলে তার সৌন্দর্য্য থাকতো না, কক্সবাজারের সমুদ্রের সৌন্দর্য হচ্ছে তার ঢেউয়ে, মানুষের সৌন্দর্য আমার মনে হয় তার মানবতা। মানুষ আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব।আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আমরা যে হুইলচেয়ার ও পড়ালেখার যে ডিভাইস গুলো দিয়েছি তা কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন এবং সমাজের জন্য ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহি কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরে উদ্বোধন কর্মকর্তা ও নারানগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102