বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

মানবিক সহায়তায় মানব কল্যাণ পরিষদের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ 🪪
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগীতায় আর্তমানবতা সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মানবিক যোদ্ধা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে পহেলা ফেব্রুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরের আইলপাড়া, পাঠানটুলী ও হাজীগঞ্জ এলাকায় মানবিক সহায়তায় প্রায় ১৭০ জন মানুষকে কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণের মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভানেত্রী আয়শা আক্তার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, ১০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ সোহেল খন্দকার, ক্রীড়াবিদ মোঃ দুলাল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের মানবিক যোদ্ধা শফিউর রহমান রাজু, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের মোঃ ইমতিয়াজ ভূইয়া, স্থানীয় যুবদলের নেতা মোঃ রাশেদুল ইসলাম, সমাজকর্মী শওকত আলী মোহন ও রাজিবসহ অন্যান্য। পরিশেষে গরীব অসহায় দুঃস্থ মানুষ কম্বল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন এবং মানব কল্যাণ পরিষদের সদস্য ও কর্মীদের জন্য প্রাণ ভরে দেয়া করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102