বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আড়াইহাজারে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টার সময় গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ 🪪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত  শামীমকে (৩০) পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টার সময় বাধা দেয়ায় গ্রামবাসীর সাথে পুলিশের সংঘর্ষ ও ধস্তাধস্তির  ঘটনা ঘটেছে। আটক শামীম হাইজাদী ইউনিয়নের আফরদী গ্রামের রুস্তম আলীর ছেলে।

সোমবার ২৮ জানুয়ারি দিবাগর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে সংঘটিত এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম একটি অটোরিকশা ছিনতাই করতে গেলে স্থানীয়রা ধাওয়া করে আটক করে  গণপিটুনি দেয়।

গণপিটুনি খেয়ে শামীম টোটারবাগ গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিলে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে সিএনজি যোগে নিয়ে আসার সময় টোটারবাগ মসজিদের সামনে পৌঁছালে শত শত জনতা উত্তেজিত হয়ে শামীমকে ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে গ্রামবাসী পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম, এসআই আসাদুজ্জামান, সহকারি উপ পরিদর্শোক (এএসআই) মামুন সামান্য আহত এবং   আসামি শামিমসহ ৫ জন আহত হয়। পরে উত্তেজিত জনতা পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর করে। আহত অবস্থায় পুলিশ শমীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাকি পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসী জানান, প্রতিদিনই কোথাও না কোথা ডাকাতি হচ্ছে। পুলিশ  আটক করে নিলে  বিচার হবে না,  চিন্তা করে তারা গনপিটুনি দিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পুলিশ আসামি নিয়ে আসে। ফলে বড় ধরণের কোন সংঘর্ষ হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমাদের ৩ জন পুলিশ সামান্য আহত হয়। আর আটক শামীমের বিরুদ্ধে হত্যাসহ ৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছে। এদিকে পুলিশের ব্যবহৃত সিএনজি ভায়চুরের ঘটনায় কোন মামলা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, আলাপ আলোচনা করে সিন্ধান্ত নেওয়া হবে। কোন নীরহ গ্রামবাসীকে হয়রানী করা হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102