বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ 🪪
সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক অরাজনৈতিক সামাজিক সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক উঠান বৈঠক ও আলোচনা সভা  শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)  বিতরণ অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয় । 
২৯ জানুয়ারী বুধবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ শহরের খাঁনপুরে এ উঠান বৈঠক ও শীতবস্ত্র প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি বুবলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার ছাবিকুন নাহার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর সম্প্রসারন কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন, সৌরভ রোপ ইন্ডাষ্ট্রি এর চেয়ারম্যান নারী উদ্দ্যোক্তা মুনমুন আসকারী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক মোঃ আসলাম মিয়া,স্বর্ণ পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তি সবুজ রায় ও নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন তমা ও নারায়ণগঞ্জ লাভ্স প্লাটফর্ম এর এডমিন প্রেমা রাহমান মন।
প্রধান অতিথি তাঁর  আলোচনা কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে জন সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উঠান বৈঠক আলোচনা শেষে  অতিথিরা  অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
সংগঠনের সহ সভাপতি শিউলি আক্তার ও  সাধারন সম্পাদক মাকসুদা আক্তারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময়  সংগঠনের  সদস্যদের মধ্যে  অনেকে  উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102