বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে নাগিনাজোহা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুইগ্রুপের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ 🪪
সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি নাগিনাজোহা রোডে নীটকনর্সান সংলগ্ন ২৭ জানুয়ারি সোমবার দুপুরে এলাকাবাসীর উদ্যােগে মাদকের আখড়া ও অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুইগ্রুপের উত্তেজনা।
এসময় এলাকাবাসীর পক্ষে পাঠানটুলি পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল হোসেন জানান ৫ আগষ্টের পর থেকে স্থানীয় পাতি নেতা সাব্বিরের শেল্টারে নাগিনাজোহা রোডে নীটকনর্সান গ্রুপের গেইটে অর্ধশতাধিক চায়ের দোকান দিয়ে রমরমা মাদকের আখড়া গড়ে তোলেছে সাব্বির। তিনি আরো জানান রাতে প্রতিষ্ঠান ছুটি হলে পাতি নেতাদের যন্ত্রণায় নিরাপত্তাহীনতায় ভুগে শ্রমিকরা।
এবিষয়ে পথচারী রতন জানান এলাকাবাসীর কথা তোয়াক্কা না’করে দীর্ঘদিন যাবত অবৈধ টং দোকান তুলে চাঁদাবাজি করে আসছিলো সাব্বির গ্রুপ। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি কোনদিন।
এবিষয়ে জানতে চাইলে লক্ষ্মী
নারায়ণ কটন মিলস এর পরিচালক ও নীটকনর্সান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লার স্বজন শাখাওয়াত হোসেন মিন্টু বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ মাদকের আখড়া নির্মুল করা, কিন্তু এতোদিন সম্ভব হয়নি কিছু অসাধু ব্যাক্তির জন্য। আজ এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা অবৈধ মাদকের আখড়া উচ্ছেদ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ আপনারা মাদক সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন।
এবিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহীন আলম বলেন এলাকাবাসী ও নীটকনসান গ্রুপের যৌথভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উত্তেজনা সৃষ্টিহলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করলে, আমরা আমাদের ফোর্স পাঠিয়ে উভয়কে থানায় আসার অবগত করি।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102