বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তারা দুজনই নিজ নিজ ভাড়া বাসার সিলিংফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলছিল।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া ও সিআইখোলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। থানা পুলিশ জানায়, দুপুর ১ টা থেকে আড়াইটার মধ্যে ঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে মো. মাসুদ রানা (২৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মো. মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।
অপর জন নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী রুমা আক্তার (২০)। তিনি একই থানার বল্লভপুর এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। ভাড়া থাকতেন সিদ্ধিরগঞ্জের সিআইখোলা ১ নং সড়কের হাজী আতাহার আলির বাড়িতে। তারা কেন ফাঁসিতে ঝুলছিলেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারে নি পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, দুটি পৃথকস্থানে নিজের ভাড়াবাসার সিলিংফ্যানের সঙ্গে দুটি লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
তাদের ফাঁসিতে ঝুলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102