বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

কাশীপুরে শীতার্ত মানুষের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ই জানুয়ারী) বিকেলে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ঢালীবাড়ী এলাকায় এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মাসুকুল ইসলাম রাজিব বলেন, আজ আপনারা যারা এখানে এসেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিএনপি কাজ করে মানুষের প্রয়োজনে। আমরা কোনো মানুষকে দুস্থঃ মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ সবাই সমান। অতএব এখানে মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানুষকে দুস্থ বলাটা আল্লাহ-তায়ালাও পছন্দ করেনা, আমরাও পছন্দ করিনা। অতএব ভবিষ্যতে কখনো আপনারা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে এই শব্দটি ব্যবহার করবেন না। আমরা জানি কাশীপুরের মাটি বিএনপির ঘাটি, আগামীতে বিএনপি ক্ষমতা গেলে অবশ্যই কাশীপুরে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।

পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অসহায় প্রায় শতাধিক শীতার্ত নারী-পুরুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম টিটু ঢালী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা মুজিবুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আরাফাত আলম জিতু, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আমিরুল ইসলাম। জাতীয়তাবাদী প্রজন্ম দলের কাশীপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন, কাশীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, কাশীপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ আতাউর রহমান শামীম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শওকত আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম ও কাশীপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা মোঃ আলমগীর হোসেন সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102