বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

জিয়াউর রহমান গনতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে : এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, যাদের বয়স ৫০ এর উপরে আছে, তারা আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস দেখেছেন, বিএনপির রাজনীতির ইতিহাস দেখেছেন, স্বৈরাচারী জাতীয় পার্টির ইতিহাসও জানেন, জামায়েতী ইসলামীর ইতিহাসও জানেন। ১৯৭১ সালে যে স্বাধীনতার ডাক দিয়েছিলো বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বিএনপির চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি স্বাধীনতা ঘোষণা দিয়ে কোন লোভ লালসা করেননি, উনি উনার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। কিন্তু সে সময় যে দেশের প্রেসিডেন্ট হইলেন সে কি করলেন। ১৯৭১ থেকে ১৯৭৫ দেশের মধ্যে দুর্ভিক্ষ তৈরী করেছেন। দেশের মা বোন লজ্জা নিবারণ করার জন্য রংপুরে বাসন্তির মতো জাল পরিধান করলেন। আর জিয়াউর রহমান গনতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে।

 

রবিবার (১২ই জানুয়ারি) মহানগর বিএনপি’র আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্দ্যেগে, রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও শীতার্তদের মাঝে কম্বল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

এসময় ১৩নং-ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড, শেখ আন্জুম আহমেদ বিন রিফাতের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য মাকিত মোস্তাকিন শিপলুর সঞ্চলনায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এ্যাড,এইচ এম আনোয়ার প্রধান।

এছারও আরও উপস্থিত ছিলেন সাবেক সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সেলিম, চঞ্চল, মনির হোসেন, সাহাব উদ্দিন, মোঃ মানিক হোসেন সহ প্রমুখ। এর পর মাসদাইর এলাকায় সাধারণ মানুষ এর মাঝে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন এর লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102