বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

বিএনপির ইতিহাস মানুষের মূখে হাসি ফুটানো ও স্বনির্ভর দেশ গড়া  – এ্যাড,টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন,আমরা ৩১দফার দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আওয়ামী লীগের ইতিহাস জানেন, জাতীয় পার্টির ইতিহাস জানেন এবং বিএনপির ইতিহাস জানেন। আওয়ামী লীগের ইতিহাস খুন, গুম, লুট, সন্ত্রাস, ছিনতাইয়ের ইতিহাস। অন্যদিকে বিএনপির ইতিহাসে, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর, স্বনির্ভর বাংলাদেশ গড়ার এবং স্বাধীনতার ঘোষণার ইতিহাস। গত ১৬ বছর আমরা ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। তারা মানুষের সব রকমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্যা হামলা-মামলার স্বীকার  হয়েছি।

বুধবার  (৮ই জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ১৪ নং-ওয়ার্ড বিএনপির  আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষে জনগনের কাছে লিফলেট ও  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর অন্তরবর্তিকালীন সরকার ক্ষমতায় এসেছে। এখন অনতিবিলম্বে তারা নির্বাচন না দিয়ে সংস্কার সংস্কার করে চিৎকার করছে।

এ্যাড, টিপু বলেন  আমার রাজনৈতিক  অভিবাবক তারেক জিয়া বিভিন্ন কুটনৈতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বুদ্ধিজিবিদের সাথে পরামর্শ করে এই ৩১দফা দাবি পেশ করেছে। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই ৩১ দফা বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফুটাবেন। এই ৩১দফায় ছাত্র-শ্রমিক-জনতা ও নারীদের ক্ষমতায়নের কথা বলা আছে।

এসময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান।

এসময় ১৪নং- ওয়ার্ড বিএনপির সভাপতি হাম্বী মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদের সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, মোঃ জুবায়ের, মোঃ বাদল, মহানগর বিএনপির সদস্য থাকিত মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদুর রহমান, মহিলা দলের আহ্বায়ক দিলারা মাসুদ ময়না,১৩নং-ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, সহ সভাপতি মোঃ হারুন মিয়া, মোঃ সাহাবুদ্দিন, মোঃ মনির হোসেন,  সহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে অত্র এলাকায় অসচ্ছল মানুষের মাঝে কম্বল ও লিফলেট বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102