বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

অসহায়দের মাঝে তারেক জিয়া প্রজন্ম দলের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ 🪪

অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা।

সোমবার ( ৭ জানুয়ারী) বিকালে নগরীর আমলাপাড়া এলাকায় তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সনির সার্বিক তত্বাবদায়নে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অব ইন্ড্রাস্ট্রির ডাইরেক্টর জহির আহমেদ সোহেল। আরো উপস্থিত ছিলেন তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মানিক সরদার, ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাসুম, মো. রাজেন, মো. কুট্টি, মো. রিয়াদ, নিজুম, সোহান, রাহাদ, বাহার সহ আরো অনেকে।

এ সময় বিভিন্ন শ্রেনী পেশার অসহায় দুঃস্থ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জহির আহমেদ সোহেল বলেনন, মিশনপাড়া, আমলাপাড়ার তরুন, দামাল ছেলেদের প্রতি সব সময় ভালোবাসা থাকবে। যাদের অক্লান্ত পরিশ্রম ছিলো বৈষম্যবিরুধী আন্দোলনে। আমার সঙ্গে থেকে অনেক আন্দোলনে জড়িত ছিলো, আহত হয়েছে। মিশনপাড়ার অনেক বড় একটু ভূমিকার কারনেই ৫ আগষ্ট সৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়। আমরা বিগত দিনে দেখেছি ত্রানের নামে, লুটপাট হতো। তেল খাটেরর নিচ থেকে পাওয়া গেছে। সেই সময় আর নেই। দোষররা পালিয়েছে, তার অনুসারীরাও পালিয়েছে।

তিনি আরো বলেন, আমি এবং আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল সব সময় তোমাদের পাশে আছি যেকোন সহযোগিতায় সঙ্গে থাকবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102