বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

জুলুমবাজদের বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হতে হবে -মহানগরীর জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ 🪪
বন্দর ২৫ নং ওয়ার্ড সাংগঠনিক বন্দর উত্তর থানার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
২৬ ডিসেম্বর বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ড দক্ষিণ লক্ষনখোলা নূর কমিউনিটি সেন্টারে আয়োজনে নারায়ণগঞ্জ  ২৫ নং ওয়ার্ড কমিটি ঘোষনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আব্দুল জব্বার।  জামায়াতে ইসলামী বন্দর থানা উত্তর এর আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী  জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবী আমীর মাওলানা আব্দুল কাইয়ুম। নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী মোঃ জামাল হোসাইন।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন দেশের মানুষের শান্তি নিশ্চিত করতে পারেনি বিগত দিনের স্বৈরাচারি সরকার খুনি হাসিনা। যখনি কেউ অন্যায় করবে তা মুখে মুখে নিরবে প্রতিবাদ করলে হবে না। যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। ঈমনদারা বার বার গর্তে পরে না তারা একবার পরলেই শতর্ক হয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন কারা ধর্ম ব্যবসা করে তবে  বাংলাদেশর জমিতে আর কোন ধর্মকে নিয়ে কোন ব্যবসা  করতে দেওয়া হবে না। বাংলাদেশে অন্যয়কারী কোন জুলুমবাজকে দেখতে চাইনা। আমরা মানুষের শান্তির ধর্ম ইসলাম কায়েম করতে চাই ।বাংলাদেশ কোন দূর্নীতিবাজ লুটবাজ সরকার গঠন করতে দেওয়া হবে না, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় বাংলাদেশের মানুষ শান্তিতে জীবন কাটাতে পারবে তার ন্যায অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করছি ভবিষ্যৎ ও করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগমী বাংলাদেশ গড়ার জন্য ইসলামী রাস্ট্র কায়েম করার জন্য কাজ করতে হবে সকলের।
 ২৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আসলাম ও  বন্দর থানা উলামা মশারেখ পরিষদের সেক্রেটারী হাফেজ মাওলানা আবদুল্লাহর সঞ্চলনায় সুধী সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী মজলিস সদস্য মোঃ জাকির হোসেন, বন্দর থানা উত্তর সাবেক আমীর মাওলানা আব্দুস সাত্তার আনসারী, বন্দর থানা উত্তর নায়েবে আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ উত্তর থানা সভাপতি মহিউদ্দিন মিয়া, বশির মিয়া, মাওলানা জাকির হোসাইন প্রমুখ সহ বন্দর উত্তর থানা কর্ম পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102