বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত নয়টার দিকে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মধ্যে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়।

 এর জের ধরে রাত দশটার দিকে বিএনপি নেতা বায়েজিদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী স্বপনকে পৌরসভা কার্যালয়ের সামনে খুঁজতে আসে।

স্বপনকে না পেয়ে তারা পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন পাভেল। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

এদিকে পাভেল হত্যার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযুক্ত বায়েজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102