বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সাদপন্থিদের বিচার ও না.গঞ্জে তাদের কার্যক্রম বন্ধের দাবিতে ডিসি-এসপিকে মাশায়েখদের স্মারক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ 🪪

টঙ্গি বিশ^ ইজতেমার মাঠে হামলাকারি সাদপন্থিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারায়ণগঞ্জে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দিয়েছে জেলার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাউহীদী জনতা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদাকের কাছে এ স্মারক লিপি প্রদান করেন তারা।
স্মারক লিপিতে তারা মোট ৬টি দাবির কথা তোলে ধরেন। দাবিগুলো হলো:
১ : রাতের আঁধারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুখলেস সাথীদের ওপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির ব্যবস্থা করতে হবে।
২ : নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
৩: নারায়ণগঞ্জ শহর থেকে কালিবাজার, আড়াইহাজার ও রূপগঞ্জ মারকায নামে সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার আখড়া স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করতে হবে।
৪ : নারায়ণগঞ্জ জেলা থেকে যেসব সন্ত্রাসী টঙ্গীর নৃশংস হত্যাকা-ে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে এবং যারা তাদের মদদ জুগিয়েছে তথা শাহীন ইবরাহীম, মনির টাওয়ারের মনির, আসাদ, আবু তাহের, ইঞ্জি. মিঠু, আবিদ, সোহেল, জালালুদ্দীন রাসেল, আক্তার, মোফাজ্জল, আজিজুল হক গং-এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে।
৫ : সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিফ, তার ছেলে উসামা, মুআয বিন নূর, জিয়া বিন কাসেম, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফসহ সকল গডফাদারকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির আওতায় আনতে হবে।
৬ : কাকরাইল মসজিদে প্রবেশ ও তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ। হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এছাড়াও স্মারক লিপিতে তারা বলেন, আমাদের কাছে সংবাদ আছে, টঙ্গীর তুরাগ নদীর পশ্চিম পার্শ্বে মসজিদে বেলালে বর্তমানে সন্ত্রাসীরা অবস্থান করছে। তারা আবারো সুযোগ বুঝে হামলা করতে ওঁত পেতে আছে। অতি দ্রুত সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে খুনীদের গ্রেফতার করে বেলাল মসজিদ আলেমগণের কাছে বুঝিয়ে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা কোরবান উদ্দিন, মেজবাহ্ উদ্দিন, মাসুদ, জাকির, আলম, মো: খোরশেদ আলম, রাজু, আল আমিন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102