বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার করেছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত সাত এবং তিন বছর বয়সী দুই শিশুকে বরিশাল জেলার হিজলা থানার ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। 

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মো. মোস্তফা কামাল রাশেদ, বিপিএম (সেবা)  পুলিশ সুপার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই), নারায়ণগঞ্জ জেলা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ ডিসেম্বর দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে দুই শিশু নাঈম (৭) এবং নাবিল (৩), নিখোঁজ হয়। দুপুর ২টার পর তাদের বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যায় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় শিশুদের বাবা-মা প্রথমে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার কাছে অভিযোগ জানানো হলে জিডি মূলে পিবিআই বিষয়টি তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পিবিআই নিশ্চিত হয় যে, অপহরণকারীরা শিশুদের নিয়ে বরিশাল জেলার হিজলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।
১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ১২ ডিসেম্বর সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়।
উদ্ধারের পর শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত নারী ও পুরুষ অপহরণকারীরা স্টেডিয়াম থেকে কৌশলে তাদের অপহরণ করে। আদালতের নির্দেশে শিশুদের তাদের পিতা আব্দুল কাদিরের জিম্মায় হস্তান্তর করা হয়।
এই ঘটনায় ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অপহৃত শিশুদের উদ্ধার হওয়ায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102