বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যেনো সহিংসতা না করতে পারে  – এড, টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ 🪪
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ। গতকাল রাত থেকে নগরীরতে দফায় দফায় বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। এদিকে এই বিক্ষোভকে কাজে লাগিয়ে যাতে কেউ নাশকতা-সহিংসতা না ঘটাতে পারে তাই সর্তক অবস্থানে আছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

গতকাল রাতেও সম্মিলিত সনাতনী জাগরণ জোটে ভক্তদের বিক্ষোভ মিছিল চাষাড়ায় অবস্থান নিলে পাশেই নেতাকর্মীদের সাথে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপুকে ।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশের জনগনের অধিকার আছে আন্দোলন করার তারা তাদের দাবী নিয়ে আন্দোলন করতেই পারে এটা তাদের গনতান্ত্রিক অধিকার। তবে তাদের মাথার উপর কাঠাল রেখে, ভেঙে খেতে না পারে  আওয়ামীলীগের দোসররা। তিনি বলেন আমরা গতকাল দেখেছি ঐ আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেকেই সেখানে ছিলো।আমাদের হাই কমান্ডের নির্দেশ মতোই আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি। দেশের পরিস্থিতি খারাপ হলে আমরা সব সময় সতর্ক অবস্থানে ছিলাম এবং তার চেয়ে ভবিষ্যতেও থাকবো। সম্প্রতি ইসকন যে দাবি নিয়ে রাজপথ আন্দোলন করছে। তারা আন্দোলন করুক আমাদের সমস্যা নেই।  আন্দোলন ব্যতীত অন্য কোন উদ্দেশ্য যাতে অন্য কেউ পূরণ করতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থায় গতকালও ছিলাম এবং আগামীতেও থাকবো। বিএনপির রাজনীতি করতে করতে প্রতিবাদ করতে শিখেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে সেটা যেই হোক। ইস্কন তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, তবে ইসকনের ব্যানারে যদি কোন ছাত্রলীগ যুবলীগ বা স্বৈরাচারের দোসর বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্র আমরা প্রতিহত করব ইনশাল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102