মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

সাংবাদিক রনির উপর অর্তকিত হামলা, মুমূর্ষ অবস্থায়  হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৭ 🪪
২৯ অক্টোবর দুপুরে প্রেসক্লাব ভবনে নারায়ণগঞ্জ শহরের পেশাদার সাংবাদিক মাসদু রানা রনির উপর প্রেসক্লাবের শামীম ওসমানের দালাল খ্যাত নামধারী সাংবাদিকদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের মাঠ পর্যায়ের নির্যাতিত পেশাদার সাংবাদিক মাসুদ রানা রনি ও আরো বেশ কয়েকজন সংবাদকর্মী মোবাইল ফোনে যোগাযোগ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি রফিকুল ইসলাম জীবনের সাথে সাক্ষাৎ করার জন্য ক্লাবে প্রবেশ করে। এসময় কিছু বুঝে উঠার আগেই আবু সাউদ মাসুূদের নেতৃত্বে রনি সহ সকল সাংবাদিকদের উপর  তারা অতর্কিত হামলা করে রক্তাক্ত করে রনি সহ ৫/৬ জন সংবাদকর্মীকে।

গুরুতর আহত সাংবাদিক রনি জানান, প্রেসক্লাবে প্রবেশ করলেই আমাকে লক্ষ্য করে সন্ত্রাসী আবু সাউদ মাসুদ, ছাত্র-আন্দোলনের হত্যা মামলার আসামী বিল্লাল হোসেন রবিন ও রফিকুল ইসলাম জীবন ওরফে ভূমিদস্যু জীবন, জুয়েল, সাদিক ও মাহফুজের শেল্টারে সন্ত্রাসী রুবেল, মিকাঈল, আরিফ, রাজু সহ আরো বেশ কয়েকজন লাঠি ও হকিস্টিক দিয়ে আমাকে এলোপাথাড়ি পিটিয়ে মারধর করে মাটিতে ফেলে হকিস্টিক দিয়ে উপর্যুপরি মারধর করে রক্তাক্ত জখম করে।

ঘটনাস্থলে থাকা সাংবাদিক মনির হোসেন জানান আমাকে ক্লাবের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, নামাজ পড়ে এসে দেখি লিফট বন্ধ গেইটে তালা, তার কিছুক্ষণ পরেই দেখি রক্তাক্ত অবস্থায় বের করা হচ্ছে রনি ভাইকে। পরে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। উভয় পক্ষের লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয় নি। রনি অসুস্থ্য, সে এখন চিকিৎসাধীন। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, যেহেতু নিজেদের ভিতরে সমস্যা সৃষ্টি হয়েছে তাই আপাতত কোন মামলা হবেনা। সমঝোতার জন্য আলোচনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102