বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ 🪪
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁ শাখা বৃস্পতিবার (১০ই অক্টোবর) সোনারগাঁয়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের নেতৃবৃন্দ পানাম, ঋষি পাড়া ও বারদী লোকনাথ ব্রহ্মচারী  মন্দিরে যান। এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
তারা দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অতিথি হিসাবে  উপস্থিতি  ছিলেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মুনা,  সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁয়ের আহবায়ক মোমেন হাসান প্রান্ত, যুগ্ম আহবায়ক সিহাব আহমেদ, সদস্য সচিব হাসিবা হাসনাত সামিয়া, যুগ্ম সদস্য সচিব ইকরা মনি জিনিয়া, ফয়সাল হোসেন সহ নেতৃবৃন্দ।
জেলা সভাপতি ছাত্রনেত্রী ফারহানা মানিক মুনা বলেন-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও মর্যাদার বাংলাদেশ গড়ে তোলার লড়াই চলছে৷ নারায়ণগঞ্জ সকল সময়ই জাকজমজপূর্ণভাবে ‘শারদীয় দূর্গা পূজা’ পালনের ঐতিহ্য ধারণ করে এসেছে৷ এবারও তার ব্যাতিক্রম আমরা চাইনা৷ সোনারগাঁয়ের ছাত্ররা বিভেদ তৈরির সকল ষড়যন্ত্র প্রতিহত করে নারায়ণগঞ্জের দীর্ঘদিনের শারদীয় ঐতিহ্য রক্ষায় সদা প্রস্তুত আছে।
সোনারগাঁয়ের আহবায়ক মোমেন হাসান বলেন- বাংলাদেশ ঐক্য সম্প্রীতির দেশ, ধর্ম মতে নাগরিকের নিরাপত্তা স্বাধীনতার মর্যাদা প্রতিষ্ঠা নিয়ে আমাদের রাজনৈতিক ও নৈতিক কর্তব্য। ঐক্য সম্প্রীতি রক্ষায় সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থার ছাত্র ফেডারেশন সকলের সহযোগিতার প্রত্যাশা রাখে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102