সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

মানবতার প্রয়োজনে পাশে থাকবে স্মাইল : সাবেক কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ 🪪

স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানুষের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন স্মাইল সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল । মঙ্গলবার বিকাল ৪টায় সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ডের প্রগতি সংসদে স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশনের ৬ বছর পূতি উপলক্ষ্যে আয়োজিত দোয়া কেক কাটার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা সঙ্গে নিয়েই স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানবতার সংকটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই।

তিনি আরো বলেন, মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষের পাশে যে দাঁড়ায় তার সাথে আল্লাহ থাকে। সুতরাং আমি মানুষের পাশে থাকতে চাই। আমিও আমার আল্লাহকে খুঁজতে চাই। আল্লাহ একেক জনের কাছে একক রকমভাবে ধরা দেয়। আমার আল্লাহ আপনাদের মাঝে। জনসেবার মাধ্যমেই আমি আমার আল্লাহকে পেতে চাই। স্মাইল-সিক্রেটস অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ শাখা সব সময় মানুষের পাশে দাড়িয়েছে এবং যে কোন দুর্যোগে দুর্গতের পাশে দাড়াবে।
এ সময় অন্যান্যের মধ্যে স্মাইল সিদ্ধিরগঞ্জ শাখারা সদস্য জাকির হোসেন, মাহাবুব মুন্সী, আব্দুল আজিজ মিলন, মোঃ আরিফ হোসেন, মোঃ রিফাত সবুজ, আরমান হোসেন, সুজানা আফরিন অদ্রি, আকলিমা আক্তার,আফসানা ইসলাম ফাহিমা, জবা মজুমদার, আয়শা আক্তার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102