বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ইসলামী যুব মজলিসের রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ 🪪
নারায়নগন্জে নগরীতে   ইসলামী আদর্শের আলোকে রাষ্ট্র সংস্কার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) বাদ আসর  চাষাড়া শহীদ মিনার চত্বরে  ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার উদ্যোগে এ কর্মসূচী পালন করে দলীয় নেতা-কর্মীরা।

রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভায় ফতুল্লা থানার সভাপতি মোঃ তানভীর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মাস্তাফিজুর রহমান ফয়সল।

এসময় বক্তরা বলেন, এই বাংলাদেশে ইসলামের আদর্শের আলোকে রাষ্ট্রের সংস্কার করতে হবে। ৫ আগষ্টের বিজয় এধেশের ছাত্র-জনতার বিজয়। এই বিজয়কে রাষ্ট্রের সংস্কার মধ্য দিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে উঠবে এটাই আমাদের একমাত্র চাওয়া। রাষ্ট্রের সংস্কারের মাধ্যমেই এই বাংলাদেশ বিশ্বের সাথে তার মিলিয়ে আরো বেশী ঊন্নত একটি দেশে পরিনত হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন  ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মুফতি শেখ সাব্বীর আহমাদ,, জেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গণী, ইসলামী যুব মজলিস মহানগরের সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী যুব মজলিসের জেলার সভাপতি ডাঃ মোতাহার হোসাইন,কামরুল হাসান পায়েল, খন্দকার হাফেজ মোঃ আওলাদ, শরীফ মাহমুদ, সদর থানা ইসলামী যুব মজলিসের সভাপতি রিফাত আহমাদ সাজিদ সহ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত ও নাতে রাসুল পেশ করেন যুব মজলিসের কামরুল হাসান সহ অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102