শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বিবি মরিয়ম স্কুলে প্রধান শিক্ষক’এ পদত্যাগের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ 🪪

নারায়ণগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কিল্লারপুল কলেজের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় স্কুলটির প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রশ্নপত্রের অনিয়ম, সিলেবাস বর্হিভুত প্রশ্ন তৈরি, বিশেষ ক্লাসের নামে কোচিং বাণিজ্য, শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ তৈরি করা, সহকারী শিক্ষকদের সাথে দূর্ব্যবহার, অশ্রাব্য ও অশ্লীল ভাষায় অপমান করা, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগ আনেন শিক্ষার্থীরা।

এসময় অবিলম্বে স্কুলের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সভাপতির পদত্যাগের দাবি করেন সাবেক ও বর্তমান অভিভাবকসহ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102