বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

নগরীতে তারেক জিয়া প্রজন্ম দলের নেতা সনি’র নেতৃত্বে অনুসারীদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২১৫ 🪪

জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলার সদ্য অব্যহতি পাওয়া  সাধারণ সম্পাদক মেহেদি হাসান সনির উপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে তার অনুসারীরা।  অ

বৃহস্পতিবার (২৯শেআগষ্ট) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়ার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে।

এসময় জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সদ্য অব্যহতি পাওয়া  সাধারণ সম্পাদক মেহেদি হাসান সনি বলেন, একটাও বিএনপির ত্যাগী কর্মী নেই। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আপনি মূল্যায়ন করেন নি। আওয়ামী লীগের লোকদের মূল্যায়ন করেছেন যাতে করে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আপনাকে হাতের তালুর মধ্যে রাখতে পারে। আমি তারেক জিয়ার আদর্শের সৈনিক। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই রাজপথে ছিলাম এখনো আছি। আজকে কেন্দ্র থেকে আমাকে পদ দেওয়ায় বড় বড় নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমি আবু আল ইউসুফ খান টিপুকে বলতে চাই, আপনার বিদায় ঘন্টা শুরু হয়ে গিয়েছে। মহানগর বিএনপির যত লোককে পদ দিয়েছে সবাই আওয়ামী লীগের এজেন্ট।

তিনি আরও বলেন, আজকে আপনি মহানগরের সদস্য সচিব হয়েছেন কালকে আপনি পথের ফকির হয়ে যাবেন। এখনো সময় আছে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন নইলে আপনার বিদায় আসন্ন। আপনার মত স্বৈরাচার একজনও নেই এখানে। আপনার কথায় আমি নুর ইসলাম সরদারের বাড়িতে গিয়েছি, আমাকে মারধর, অপমান লাঞ্চিত করেছে। আপনি বলেছেন এটার বিচার করবেন। কবে করবেন, আমি মরার পর ? তানভীর, হিরা, মাদক ব্যবসায়ী সম্রাট, মাইগ্যা সুমন, ইয়াবা সুমন, ফেন্সি রানা, ইয়াবা সম্রাট, আমির সুজন, বাবু, আরিফ, হোসেন সহ অন্যান্য সন্ত্রাসীরা এই শহরে বীরদর্পে ঘুরছে। তারা আমাকে সহ আমার ভাইকে মারাত্মকভাবে জখম করেছে। আমার পদ থাকুক বা না থাকুক সদস্য সচিবের পদ আমি নষ্ট করোবই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102