বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি ‘বেলু’ গ্রেপ্তার কথনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে গল্প আড্ডা  বাসে অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটির পুনর্গঠন ত্বকী হত্যার ১৫৮ মাস: বিচারের দাবিতে শুক্রবার আলোক প্রজ্বলন সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

মডেল গ্রুপ ২০/২২ বছর ধরে মানুষের বিপদের সময় এধরণের সহায়তা দিয়ে আসছে- অরুপ কুমার সাহা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪৬ 🪪

১ হাজার প্যাকেট ত্রানসামগ্রী নিয়ে বনার্ত্যদের সাহার্থে এগিয়ে আসলো নারায়নগঞ্জের রপ্তানিমূখী পোষাক শিল্প প্রতিষ্ঠান মডেল গ্রুপ।   বাংলাদেশের বিভিন্ন জেলায়  ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্য এক হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে।

বুধবার (২৮শে আগস্ট) বেলা ১২টায় চাষাঢ়ায় শহীদ মিনারে ছাত্র ফেডারেশনের অস্থায়ী ক্যাম্পে এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় ত্রাণ সামগ্রীগুলো গ্রহন করেন নারায়নগঞ্জ জেলার ছাত্র ফেডারেশনের  সভাপতি ফারহানা মানিক মুনা।মডেল ’ গ্রুপের পক্ষে উপ-মহাব্যবস্থাপক অরুপ কুমার সাহা এ ত্রাণ সামগ্রী গুলো হস্তান্তর করেন। ত্রানসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে  চিড়া, আখের গুড়, শিশুদের জন্য গুড়া দুধ, চিনি, পানি বিশুদ্ধকরণের জন্য ফিটকিরি, প্যারাসিটামল ট্যাবলেট, মোমবাতি, গ্যাস লাইট, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন।

ত্রাণ সামগ্রী হস্তান্তর কালে অরুপ কুমার সাহা বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য আজ আমরা এক হাজার প্যাকেট খাবার ছাত্র ফেডারেশনের কাছে হস্তান্তর করেছি। আমরা ওনাদের কাছে এই ত্রান গুলো দিয়ে গেলাম যাতে, প্রত্যন্ত অঞ্চলে যারা খাবার পাচ্ছে না ওইখানে ওনারা পৌছিয়ে দিবে। এর আগে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে ২ হাজার প্যাকেট ত্রান সামগ্রী হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, এগুলো আমাদের নতুন কোন কার্যক্রম না। বিগত ২০-২২ বছর যাবৎ আমাদের এই কার্যক্রম চলে আসছে। মানুষ যখনই বিপদে পরে আমাদের মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান স্যার যতটুকু সামর্থ আছে তা দিয়ে চেষ্টা করেন মানুষ কে সাহায্য করতে।

মডেল গ্রুপের পক্ষ হতে ত্রানের সামগ্রী গুলো আজ রাতের মধ্যেই লক্ষীপুরের বন্যার্তদের জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে জানান ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102