মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

সাংবাদিক রবিনকে মামলায় জড়ানোর প্রতিবাদে না’গঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৬ 🪪

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

সোমবার (১৯ আগস্ট) বিকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভায় নিন্দা ও ক্ষোভ জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’র নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রোববার (১৮ আগস্ট) রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ি নিহত হওয়ার ঘটনায় রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। আমরা এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি।

আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজসে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় জড়ানো হয়েছে। আমরা পরিস্কারভাবে বলতে চাই, যিনি উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানী করার জন্য হত্যা মামলায় সাংবাদিক রবিনকে জড়িয়েছেন অবিলম্বে ওই মামলা থেকে তার নাম প্রত্যাহার করাবেন। অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ প্রেসক্লাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয় আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবর এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেয়া হবে। এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে জেলার সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102