শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

বিদ্যানিকেতনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৯৭ 🪪

রবীন্দ্র, নজরুল, সুকান্ত ছিলেন মানবতাবাদী কবি। আমাদের তরুণ প্রজন্মকে মানবতাবাদী করে তুলতে হলে রবীন্দ্র, নজরুল, সুকান্তকে অনুসরণ করতে হবে।

গতকাল শনিবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সাবেক সচিব লেখক ও প্রাবন্ধিক শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

তিনি বলেন, বাংলা সাহিত্য ও ভাষাকে সমৃদ্ধ করেছেন এই তিন কবি। আমরা তাদের উত্তরাধীকার। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে রবীন্দ্র-নজরুল-সুকান্তের কাছে যেতে হবে। তাদের লেখা পড়তে হবে। তাদের সৃষ্টি জানতে হবে। রবীন্দ্র-নজরুল-সুকান্ত তার লেখনীর মধ্য দিয়ে দেশপ্রেম, মানবতা ও সংগ্রামের আদর্শের বাণী লিখে গেছেন। তারা সা¤্রাজ্যবাদ, শোষণ এবং মানবিক মূল্যবোধের কথা আমাদের শিখিয়ে গেছেন। শতবছর পরেও রবীন্দ্র-নজরুল-সুকান্ত বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে আছে।

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য কাসেম জামাল, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, সদস্য এডভোকেট নবী হোসেন, ফয়সল আজিজ তুষার, মোয়াজ্জেম হোসেন সোহেল, মোঃ মাহবুবুর রহমান ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্র-নজরুল-সুকান্তের গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102