শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

নারায়নগঞ্জ হাই স্কুল নির্বাচন থেকে সরে দাঁড়ালো মনতোষ হালদার বেনু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৪৪ 🪪

নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির নির্বাচন একটি পদে আজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দিতায় অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেও আজকে দাতা সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করছে দাতা সদস্য মনতোষ হালদার বেনু ও সোহান।মোট ৩২ জন দাতা সদস্য ভোট প্রদানের কথা থাকলেও বিভিন্ন মহলের হুমকি ধমকির কারণে মনতোষ হালদার বেনু শুক্রবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ালো।

এ ব্যাপারে মনতোষ হালদার বেনু জানান তিনি গতকাল পর্যন্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়ার সাথে যোগাযোগ করেও তিনি ভোটার তালিকা সরবরাহ করেনি। অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানের জন্য তাকে নানান ভাবে হুমকি দেয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন একতরফা নির্বাচনের পায়তারা করছেন। বাধ্য হয়েই নির্বাচন থেকে অনেকটা নিরাপত্তার স্বার্থে সরে দাঁড়িয়েছেন।
এদিকে একটি পদের নির্বাচন কে ঘিরে গত কয়েকদিন যাবত একটি প্রভাবশালি মহলের স্কুলের ভিতর শো ডাউনে আতংকিত ভোটাররা।তারা যাতে ভোট প্রদান করতে না আসে সেজন্য অনেককেই হুমকি দেয়া হচ্ছে। এদিকে প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ভুইয়া জানান নির্বাচনের প্রস্ততি নেয়া হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102