বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত “নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত রমজানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন সমাজসেবক মাসুদুজ্জামান: দ্বিতীয় দিনে সহস্রাধিক পরিবারে মাংস বিতরণ নির্ধারিত সময়েও খোলেনি ভূমি অফিস, বারান্দায় বসে জনগণের কথা শুনলেন প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জকে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: এড. টিপু না’গঞ্জ-৪ আসনের এমপিকে অবরুদ্ধ করার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ: বিকেএমইএ সভাপতিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল: আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান চাষাড়া রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের ভোগান্তি শেষ হচ্ছে: রাতে জেগে তদারকি করলেন রেল প্রকৌশলী জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া সব শিক্ষা প্রতিষ্ঠানে হবে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবি: জেলা প্রশাসকের আশ্বাস

কাউন্সিলর রুহুল আমীনের ভাইসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ 🪪

সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী মো. রিপন মিয়া (৩৫)।

এরমধ্যে খোকন মোল্লা নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা এলাকার মৃত রেহলাল উদ্দিন মোল্লার ছেলে এবং রিপন মিয়া গোদনাইল মধুঘর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

গতকাল সকালে নাসিকের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুণ্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোদনাইল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি খোকন মোল্লা ও তার সহযোগী রিপন মিয়াকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, খোকন মোল্লা ওই এলাকার চিহিৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা পাওয়া গেছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102