মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

এবার যুদ্ধ ৭ তারিখে -সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনিত পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান বলেছেন, আপনারা যদি ভোট দিতে না যান সারা বিশ্বের কাছে আমরা লজ্জা পাব। আমাদের মানুষ নাকি ভোট দিতে জানে না। এবার যুদ্ধ ৭ তারিখে। এটার জন্য বন্দুক-পিস্তল লাগবে না। আপনার হাতে ব্যালট পেপার দেওয়া হবে। ব্যালটে একটা সিল দিলেন তো একজন রাজাকারকে হত্যা করলেন। একজন অগ্নিসন্ত্রাসকে হত্যা করলেন।

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বিকা‌লে খানপুর তল্লায় রেললাইন এলাকায় ১১,১২ নং- ওয়ার্ড এক নির্বাচনী সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার এলাকার এমন কোনো মসজিদ বাকি ছিল না যেখানে আমার জন্য দোয়া হয়নি। আমার কাজিম ভাই বলেন, ৮০ শতাংশ কাজ হয়ে গেছে। আমি বলি মাত্র ২০ শতাংশ হয়েছে, আরও ৮০ শতাংশ কাজ বাকি। আমি পরিশ্রম করেছি। আমি রাস্তার ধারে মুরগি বিক্রি করেছি, বাস চালিয়েছি। আজকের ইয়াং ছেলেরা কাজ করতে ভয় পায়। কাজ কাজই, এটা ইমানের অঙ্গ। এখনও আমি সকালে উঠে গরুর দুধ বিক্রি করি, গরু বিক্রি করি। আপনারা আমার দাদা-বাবাকে চেনেন। আমার বড় ভাই-ছোট ভাইকেও চেনেন। আমাকে একটু পরে চিনেছেন। আমি রাস্তার মানুষ। আমার মা-বোনেরা বলেন সেলিম ওসমান ‘তুমি গ্যাস দাও না ভোট চাও কেন?’। গ্যাস আমার হাতে না, এটা আল্লাহর দান। আমরা কেউ ভাবছিলাম এখান দিয়ে একটি রাস্তা হবে। এটার নাম নাগিনা জোহা সড়ক হবে। আমার এলাকায় কোনো দলাদলি নেই। সবাই আমার ভালোবাসার মানুষ। আমি অন্য জায়গায় বলি আমাকে ভালো না লাগলে অন্য জায়গায় ভোট দিন। এটা আমার বাড়ি, সাত তারিখ আপনার প্রথম কাজ, সকাল সকাল লাঙ্গল মার্কায় একটি ভোট দেবেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন টুলুর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মোঃ জসিম এর সন্চালনায় বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড,আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, খোকন সাহা, ব্যাবসায়ী নেতা মোঃ মন্জুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড, সেলিনা ইয়াসমিন, এ্যাড,জেসমিন আহমেদ সহ প্রমূখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102