শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি ফতুল্লায় পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে বিদেশি রিভলবার উদ্ধার করল র‍্যাব-১১ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

কাশীপুরে ওয়ারিশ সরদার বাড়ি যুব সমাজের গোল্ড কাপ নাইট ক্রিকেটের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৯ 🪪
 নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে ওয়ারিশ সরদার বাড়ি যুব সমাজের উদ্যোগে গোল্ড কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) বাদ এশা হাঠখোলা স্কুল মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশীপুর ইউনিয়ন যুবলীগ ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. সাত্তার, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের প্রধান উপদেষ্টা জাফর উল্লাহ, কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা মেম্বার তাসলিমা আক্তার, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইকবাল, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, সাবেক সহ-সভাপতি মোঃ নুর উদ্দিন ভাষানী।
খেলা পরিচালনায় ছিলেন- শিহাব, মিরাজুল, রাসেল, নাহিদ, রায়হান, রাব্বি, রাকিব, হৃদয়, সিমরান, ফুয়াদ, সাকিব, ইসতিয়াক, তামিম, মারুফ, জয়, আল-আমিন, রিফাত ও তৌসিন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ব্লু বার্ডস একাদশ ৬ উইকেটে ব্রেভ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
৮ ওভারের সীমিত ও-ই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ২০টি দল অংশ নেয়। টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ম্যাচসেরা খেতাব অর্জন করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102