শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি: নারায়ণগঞ্জে মে দিবসে রাজেকুজ্জামান রতনের হুঙ্কার বৃষ্টির ভোগান্তি দূর করতে জেলা কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ শুরু: পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির শ্রমিকদের অবহেলিত রেখে দেশের উন্নয়ন টেকসই হতে পারে না: শ্রমিক নেতা এড.ইসমাইল  ​“নারায়ণগঞ্জ আসছেন ছাত্র ফেডারেশন-এর কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খাঁন রিচার্ড” শ্রমিক অধিকার আদায়ে সজিব হোসেন ইবুর নির্দেশে রাজপথে তাওসিনের নেতৃত্বাধীন র‍্যালি সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ: শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মে দিবসে শ্রমজীবী মানুষকে মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের শুভেচ্ছা

দক্ষতার সাথে ১যুগ পূর্ণ করলেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩০০ 🪪

দক্ষতার সাথে চেয়ারম্যান দেলোয়ারের ১যুগ পূর্তি, নানান আয়োজনে পালন দক্ষতার সাথে চেয়ারম্যান হিসেবে এক যুগ পূরন করেছেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ উপলক্ষে উন্নয়ন শীর্ষক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কলাগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উপস্তিতিতে শনিবার (১১ই নভেম্বর) বিকেলে ইউনিয়নের খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ৫ আসনের সাংসদ সদস্য সেলিম ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খুদা, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া প্রধান, জেলা পরিষদের সদস্য মাসুম আহাম্মেদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, এনসিসি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন, এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে সর্ন খচিত সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এছাড়া প্রধান আলোচক ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান তিনি।
পরে দোয়া পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় চেয়ারম্যান দেলোয়ার প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানায় ইউনিয়নের মেম্বার, গ্রাম্য পুলিশসহ স্থানীয় জনগন ও শিক্ষাবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102