বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভুট্টা ব্যবসার নামে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ: পিবিআইয়ের হাতে ছেলে গ্রেফতার, বাবা পলাতক ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর শারীরিক খোঁজ নিলেন ডা. মজিবুর রহমান কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় এমপি আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দে দুই মসজিদে উন্নয়ন কাজ ‘শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, নিজের বিপদ ডেকে আনবেন না’: এড. আলমগীর ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা থানা ওলামা দলের উদ্যোগে শহীদ জিয়ার মাজার জিয়ারত ও দোয়া দুর্গাপূজা নিয়ে ফেসবুকে গুজব বা বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: নারায়ণগঞ্জের এসপি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর- জেলা প্রশাসক ফতুল্লায় ১৫ মামলার আসামি ‘কসাই সেলিম’ গ্রেপ্তার

কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান করা হয়। 
বুধবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মহিলা পরিষদ’র সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পাঠাগার ও গবেষণা সম্পাদক ও জেলা সভাপতি রীনা আহমেদ।
জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের সদস্য শিল্পী দীপা রায় ও মল্লিকা বিশ্বাসসহ সকল সদস্য সংগীত পরিবেশন করেন।
আলোচনা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার ডলি, কমর আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, তরুণ সদস্য তিথি সুবর্ণা, কবিতা আবৃত্তি করেন সদস্য কাউছার আক্তার পান্না।
বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে  সাংগঠনিক মাস পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও  নবায়ন, সমসাময়িক ঘটনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা, শিবু মার্কেট কোতালের বাগ, দেওভোগ, জালকুড়িতে কর্মীসভা, দলিত কিশোরীদের নিয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা, পত্রিকায় কর্মসূচির সংবাদ প্রচার ও আজকের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। সারা নারায়ণগঞ্জে জেলা ও তৃণমূল পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি এলাকায় যথেষ্ট প্রভাব ফেলেছে। সুশীল সমাজ, সর্ব স্তরের তরুণ -তরুণী, নারী-পুরুষ সমর্থন ও সহযোগিতা করেছেন।
সভায় জেলা, শহর ও পাড়া কমিটির ৭৯ সদস্য উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102