মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বক্তাবলী’র বাবু হত্যার প্রধান আসামি হালিমসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২১৪ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী’র কানাইনগরে হৃদয় হোসেন বাবু’র হত্যা মামলার ১ নম্বর আসামি আব্দুর রহমানসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ( ৭ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিভিন্ন সূত্র জানা যায়, হৃদয় হোসেন বাবুর হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মূল আসমাীসহ অন্য আসামিরা।

গ্রেফতারকৃতরা হলেন, একই পরিবারের ( ১) মো. হালিম, ( ২ ) হালিমের ভাতিজা আব্দুল মোন্নাফের ছেলে রাকায়েত, ( ৩ ) গনি মাদবের ছেলে আব্দুল মোন্নাফ,,( ৪) ভাই আব্দুল মোতালেব,( ৫) আব্দুল মোতালেবের ছেলে রাকিব ও (৬) আরিফ। জানা যায় জামিন শেষে এদিন তারা আদালতে আত্মসমর্পণ করেন।

মামলার বিবরণ জানা যায় গত ৪ আগস্ট কানাইনগর বেকারীর মোড়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে হালিম বাহিনী বাবুর লোকজনের ওপর  অতর্কিত হামলা করে ৫ /৬ জনকে পিটিয়ে আহত করে। পরে বাবু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নৃশংস এই হত্যার ঘটনায় হৃদয় হোসেন বাবুর বড় বোন মৌসমী আক্তার ফতুল্লা মডেলে থানায় ১৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

 

মামলার আসামিরা হলেন, ১। আব্দুর রহমান হালিম (৪৫), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ২। আরিফ (৩৪), পিতা- মোতাহার, ৩। আশাদুল্লাহ (৪০), পিতা- মৃত: হাজী আব্দুল কাদির, ৪। রাকিব (৩০), পিতা- মোতাহার, ৫। আলাল (৪০), পিতা- আব্দুল, ৬ । আঃ মোন্নাফ (৫০), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ৭। দেলোয়ার (৩৯), পিতা- আব্দুল, ৮। আলী হোসেন (৩৫), পিতা- শহিদ, ৯। নাজমুল (৩৮), পিতা- আইয়ুব আলী, ১০। আলামিন (৩৮), পিতা- ফকির চাঁন, ১১। রাকায়েত (৩০), পিতা- আঃ মোন্নাফ, ১২। আশিক (৩৩), পিতা- আশাদুল্লাহ, ১৩। মোতালেব (৫৫), পিতা- মৃত: আব্দুল গণি মাদবর, ১৪। সাইফ উল্লাহ (৩৫), পিতা- ফকির চাঁন, ১৫। ফয়সাল (২৫), পিতা- আঃ মালেক, সর্বসাং- কানাইনগর, বক্তাবলী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ১৬। আজিজুল (৩৮), পিতা- আব্দুল মজিদ, সাং- চর রাজাপুর, বক্তাবলী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102