বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শুভ চন্দ্র দাস হত্যা: রামকৃষ্ণ মিশনের গেটের পাশের ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু বাচ্চুকে ডা. মজিবুর রহমানের অভিনন্দন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু বাচ্চুকে ডা. মজিবুর রহমানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ 🪪

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডা. মজিবুর রহমান।

এক অভিনন্দন বার্তায় ডা. মজিবুর রহমান বলেন, প্রফেসর ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, দক্ষ, মেধাবী ও জনবান্ধব রাজনীতিবিদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর নেতৃত্ব দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. মজিবুর রহমান বলেন, “বন্ধু ও সুহৃদ প্রফেসর ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু অত্যন্ত সৎ, দক্ষ, মেধাবী ও জনবান্ধব একজন রাজনীতিবিদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির মতো গুরুত্বপূর্ণ একটি পদে তাঁর অন্তর্ভুক্তি ও নেতৃত্ব দেশের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের আমূল পরিবর্তনে এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, বাচ্চুর দীর্ঘ পেশাগত ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং দক্ষতা তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়তা করবে। তাঁর নেতৃত্বে স্বাস্থ্যসেবা খাতের নানা সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে বলেও আশাবাদ জানান তিনি।

অভিনন্দন বার্তায় ডা. মজিবুর রহমান প্রফেসর ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চুর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102