আজ ৮ সেপ্টেম্বর, ২০২৬ রোজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানার সাবেক সংগঠক এবং সংবাদকর্মী শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকীতে জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা।
জেলা সভাপতি সৃজয় সাহার সভাপতিত্ব ও সাধারন সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা,সহ সাধারন সম্পাদক অপূর্ব রয়,সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার সহ বিভিন্ন শাখর নেতৃত্ব ও সদস্যরাা।
শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারহানা মানিক মুনা তার আলোচনায় বলেন,
২০১৭ সালের ৭ সেপ্টেম্বর শুভ্র নিখোজ হন পরবর্তীতে ৯ সেপ্টেম্বর তার লাশ উদ্ধার হয়। দীর্ঘ ৯ বছর পার হয়ে গেলেও শুভ্র হত্যার বিচার হয়নি। চিহ্নিত আসামীরা গ্রেফতার হওয়ার পর দীর্ঘ ৯ বছর কেটে গেলেও শুভ্র হত্যা মামলার চার্জশিট গঠন করা হয়নি৷ নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যেই বিচারহীনতার সংস্কৃতি বিরাজমান, শুভ্র সহ গুম খুনের শিকার সকলের হত্যার বিচারের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
জেলা সভাপতি সৃজয় সাহা বলেন,
শাহরিয়াজ শুভ্র বেঁচে থাকাকালীন যে নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ার লড়াই করেছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতায় লড়াই চালিয়ে যাবে।