বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বন্ধু বাচ্চুকে ডা. মজিবুর রহমানের অভিনন্দন ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ

সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী ওরফে রমজান সরকারের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে রমজান সরকারকে মাদক সেবন করতে দেখা যায়।
রমজান আলী জামপুর ইউনিয়নের পেচাইন এলাকার মৃত ঈমান আলীর ছেলে। তিনি ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বর্ষীয়ান এক নেতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সেখানে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতা কীভাবে মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত থাকতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, রমজান আলী দলীয় প্রভাব খাটিয়ে মাদকের একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অনৈতিক ব্যবসা এবং এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির অভিযোগও রয়েছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। তারা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন, অপরাধী যেই হোক সে আইনের ঊর্ধ্বে নয়। কারো অপরাধের দায় দল বহন করবে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102