মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগের মূল্যায়ন হবে, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়: সিটি প্রশাসক সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২, হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ ডাকঘরে সামিয়া ইসলামের ‘অজেয়’ সাম্রাজ্য, এখনো রয়েছে বহাল তবিয়তে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আঞ্জুম রিফাত ও হিরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপির বিশাল শোডাউন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁ বিএনপি কাঁচপুর ব্রিজে এনজিবি আহ্বায়কের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে আলীরটেক ইউনিয়ন বিএনপির শোডাউন হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আসমা হেলেন বিথী। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় এডভোকেট আসমা হেলেন বিথী বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে আমি শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের রূপকার দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”

তিনি আরও বলেন, “বিএনপি মানেই আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার। একজন আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের সেবক হিসেবে আমি বিশ্বাস করি, বিএনপি সবসময় দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের বাকস্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে। বিশেষ করে ১৩ নং ওয়ার্ডের প্রতিটি নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপির এই দীর্ঘ লড়াইয়ে আমাদের শক্তির উৎস হয়ে পাশে ছিলেন।”

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে তিনি তাঁর বার্তায় উল্লেখ করেন, “বিএনপি সবসময় নারী অধিকার ও শিশু সুরক্ষায় সোচ্চার থেকেছে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।”

পরিশেষে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করি এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। দেশবাসীকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরাম পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102