শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
​জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গড়ার আহ্বান- মাওলানা আবদুুল জব্বার  তরুণ সাংবাদিক রাকিবুল হাসানের ২২তম জন্মদিন আজ বন্দরে সিনিয়র সিটিজেন ফোরামের প্রতিষ্ঠাতা মুহসীন দেওয়ানকে নব কমিটির শুভেচ্ছা নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর যুবদল নেতা বাদশা ও অনির ফুলেল শুভেচ্ছা এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা পাইকপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ কখনোই স্বৈরাচার মুক্ত হতো না -মুনতাছির আহমাদ

এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি।

শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর মিশনপাড়া পঞ্চায়েত কমিটির কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় নেতৃবৃন্দ মাসুকুল ইসলাম রাজীবকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন— সংগঠনের সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম রিংকু, যুগ্ম সম্পাদক আলী আজগর মীর এবং সহ-সভাপতি দ্বীন ইসলাম খোকা।

শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর জন্মদিনে অত্যন্ত আনন্দিত এবং আশা করি তাঁর সুযোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি আধুনিক ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে উঠবে। একই সাথে পরিবহন খাতের উন্নয়নেও তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবার মাঝে কেক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102