বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৪ 🪪

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দলটির সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর নেতৃত্বে শহরে বিশাল এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) রাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।

মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ফারুক মালের নেতৃত্বে একটি বড় কর্মী-সমর্থক বহর অংশ নেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

শান্তি মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে উত্তর চাষাঢ়া, কলেজ রোড ও গলাচিপা এলাকা প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সিটি কর্পোরেশনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফারুক মালের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মো. রনি মোল্লা, মো. জনি, মো. সোহেল, মো. রুবেল, সুমন এবং মো. তুরাগ মালসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102