মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা

মাওলানা আব্দুল আউয়ালকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে উলামা পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩২৬ 🪪

ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদ।

 

শুক্রবার (৬ই অক্টোবর) বাদ জুম্মা ডিআইটি মসজিদের সামনে মহানগর ওলামা পরিষদের আয়োজনে এ কর্মসূচী পালন করে সংগঠন এর নেতাকর্মীরা।

 

এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল আউয়াল, মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদে সহ উলামা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে কটুক্তিকারীদের হুশিয়ারি জানিয়ে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, এদের বিরুদ্ধে কী কথা বলব। এরা কী নাম নেয়ার মত লোক। আমি ক্যামেরায় যতটুকু দেখা যায় মানুষগুলো গুনেছি। সব মিলিয়ে ১৮/১৯ জন লোক নিয়ে আবদুল আউয়াল সাহেবকে চ্যালেঞ্জ করে, এটা হাস্যকর। আমরাতো আরও বড় বড় জিনিস নিয়ে খেলি। বেশি ধৈর্য্যশীল হলে সমস্যা। জশনে জুলুসের নামে ওরা যা করে। আল্লাহর রাসূল আমাদের হৃদয়ের টুকরো। তোমরা বেদাত করছো। মুরুব্বিরা ঘোষণা দিলে আগামীতে তোমাদের রাস্তায় নামতে দেব না। আমাদের রেকর্ড আছে।

 

তিনি আরও বলেন, আমি ওদের সাবধান করে দিচ্ছি। আমরা এখানে ছোট পরিসরে মিছিল করবো। ওসি সাহেব আমাকে বলছেন ভাই আপনারা প্রোগ্রাম করলে উনারাও নামবে। আমি বলি তাদের লোক কোথায়। এদের তো খুঁজেও পাওয়া যাবে না। আমরা পরিক্ষীত লোক।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইসলামি ফাউন্ডেশন জায়গায় জায়গায় মসজিদ করেছে। তারপরেও সুনাম হয় না। কেন জানেন, কারণ সঠিক নেতৃত্বের হাতে দিতে পারেন নি। ইসলামি ফাউন্ডেশনকে আপনারা মাজার পূজারিদের হাতে দিয়েছেন। ইসলামি ফাউন্ডেশনের এসকল বেদাতি মাজার পূজারিদের কারনেই কেউ আপনাদের নাম নেয় না।
উল্লেখ্য, সবশেষ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবীর অনুষ্ঠানকে নিয়ে ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়ালের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে মানববন্ধন করে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামআত নারায়ণগঞ্জ জেলা কমিটি। মানববন্ধনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মাওলানা গাজী মো. তামিম বিল্লাহ আল কাদরী। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তামিম বিল্লাহ বলেন, শুক্রবার পর্যন্ত আমি আল্টিমেটাম দিলাম এর মধ্যে আব্দুল আউয়ালকে গ্রেফতার করতে হবে। অন্যথায় সুন্নি জামাআত শুক্রবার মাঠে নামবে। আব্দুল আউয়াল সাহেবকে কি ভাবে শায়েস্তা করতে হয় নারায়ণগঞ্জের মানুষ জানে। আব্দুল আউয়াল সাহেব জঙ্গি মদতদাতা! প্রশাসনকে বলবো তাকে রিমান্ডে এনে জিজ্ঞাস করেন।এর পর একটি বিক্ষোভ মিছিল ২ নং রেলগেট হয়ে পুনরায় ডি আই টি এসে মোনাজাত এর মাধ্যমে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102