মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টদের ইনভেস্টারদের কে রক্ষা করেছে: তনু ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা দেশে ফিরলেন যুবদলের ত্যাগী নেতা দেলোয়ার শাহ্, বিমানবন্দরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা আহত সাংবাদিক সোনালীকে দেখতে জেলা প্রশাসনের প্রতিনিধি, আর্থিক সহায়তা ও সুস্থতা কামনা ওয়ায়েস করোনি ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের ঈদ উপহার দিল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি নারায়ণগঞ্জসহ ৩নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কাজী মারুফ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: ৮নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এড. রাকিবুর রহমান সাগর নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের ঈদের শুভেচ্ছা ত্যাগের মহিমায় শ্রমজীবী মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে আব্দুর রব রবিনের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন: দেশবাসীকে চেম্বার পরিচালক মো. সোহাগের ঈদের শুভেচ্ছা

আহত সাংবাদিক সোনালীকে দেখতে জেলা প্রশাসনের প্রতিনিধি, আর্থিক সহায়তা ও সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪২ 🪪

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া বৈশাখী হোটেলের সামনের রাস্তায় গত সোমবার ২৫ মে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ অন্তত ৩ জন সাংবাদিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে দৈনিক সোজাসাপ্টা পত্রিকার সাংবাদিক সোনালী গুরুতর আহত হন। তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক মো. রায়হান কবির মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াক কে আহত সাংবাদিক সোনালীকে দেখতে পাঠান। সহকারী কমিশনার সোনালীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এ সময় তিনি বলেন, “জেলা প্রশাসক স্যার সোনালীর চিকিৎসা ও সার্বিক বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে।”

জেলা প্রশাসনের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সোনালী বলেন, “জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাকে দেখতে আসায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই দুঃসময়ে প্রশাসনকে পাশে পেয়ে আমি সাহস পেয়েছি।” তিনি আরও বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন দুর্ঘটনা আমাদের ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। সবার কাছে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মিশনপাড়া এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সাংবাদিক সোনালীসহ কয়েকজন পথচারী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত সাংবাদিক সোনালীর দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102