মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আল আমিন ইকবাল নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জিয়াউর রহমান জিয়া নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো. সোহাগ বাংলা সনের জন্ম কথা -শুভ নববর্ষ-১৪৩৩ নারায়ণগঞ্জ সহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহমুদ মেম্বার পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি রায়হান কবির কাশিপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালী পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা হলেন ডাঃ মজিবুর রহমান: জেলা শাখার অভিনন্দন

বক্তাবলীতে নাগরিক সেবা দ্রুত সচল করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫০ 🪪
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই অচলাবস্থা নিরসন ও নাগরিক সেবা দ্রুত সচল করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল, ২০২৬) বক্তাবলী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই আবেদন জমা দেওয়া হয়।
​বক্তাবলী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক এলাকাবাসীর পক্ষে এই স্মারক লিপি প্রদান করেন। আবেদনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ জনগণ জন্মনিবন্ধন, চারিত্রিক সনদপত্র, ট্রেড লাইসেন্স, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে পুরো ইউনিয়নের প্রশাসনিক ও সামাজিক শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
​আবেদন পরবর্তী সময়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে মাওলানা আবু বকর ছিদ্দিক জানান, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের উচ্চ আদালতে করা একটি রিট পিটিশনের কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
​জেলা প্রশাসকের সাথে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন,​”জেলা প্রশাসক মহোদয় আমাদের জানিয়েছেন যে বিষয়টি আদালত দেখছেন এবং সরকারের ঊর্ধ্বতন মহল এ বিষয়ে অবগত আছেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন যে, যিনি রিট করেছেন তিনি যদি তা প্রত্যাহার করে নেন, তবে প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
​দীর্ঘদিন পরিষদ তালাবদ্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের জন্মনিবন্ধন ও জরুরি কাগজপত্রের প্রয়োজনে জেলা শহরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক রেষারেষির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে অতি দ্রুত পরিষদের দুয়ার খুলে দেওয়া হোক।

​স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, নাসির উদ্দিন, আবু সাইদ, এডভোকেট মজিবুর রহমান, আবু সাইদ, হাফেজ আসাদুল্লাহ, রাসেল আহাম্মেদ, আব্দুর রহিম, নুরুল ইসলাম সহ বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সচেতন নাগরিক ও সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102