মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। মরহুমা দিলারা হাফিজ ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী।
শনিবার (২৮ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “দিলারা হাফিজ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ ও দক্ষ প্রশাসক। শিক্ষা ক্ষেত্রে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট নারী নেতৃত্ব ও জ্ঞানতাপসকে হারালো।”
শোকবার্তায় তিনি আরও বলেন, “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে ব্যথিত। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”
উল্লেখ্য, দিলারা হাফিজ তার বর্ণাঢ্য কর্মজীবনে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।