বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ বাসীকে মহানগর জামায়াতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মুবারক’ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা রবি বেপারী সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ নগরীতে তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন রাকিব  ফতুল্লায় অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঈদ উপহার সামগ্রী বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হানজালা নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী এড. আসমা হেলেন বিথী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে ফারুক হোসেন সরকারের শুভেচ্ছা মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রধান আসামি গ্রেফতার  যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে শ্রমজীবীরা: নুরুল আমিন

সমাজসেবক মাসুদুজ্জামানের পক্ষ থেকে নগর-বন্দরের দরিদ্র পরিবারের মাঝে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৪ 🪪
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক উদ্যোগের অংশ হিসেবে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ ও ঈদ সামগ্রী প্রদান কর্মসূচি পরিচালনা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তার উদ্যোগে আজ ১৭ মার্চ, ২০২৬, নগরির ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১১০০ পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হয়। একইসঙ্গে ২১ ও ২৩ নম্বর ওয়ার্ড, মদপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন এবং কলাগাছিয়া ইউনিয়নে প্রায় ১০০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে রমজান ও ঈদকে সামনে রেখে এসব পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।
রমজানের শিক্ষা অনুযায়ী সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্য থেকেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসুদুজ্জামান প্রতি বছরই রমজান মাসে এমন উদ্যোগ গ্রহণ করে থাকেন। বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পুরো রমজান জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, সহায়তা যেন প্রকৃত অসহায় মানুষের কাছেই পৌঁছে যায় সে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। তাদের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী নির্ধারিত পরিবারের হাতে সুশৃঙ্খল পরিবেশে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক মাসুদুজ্জামান বিশ্বাস করেন, রমজান আমাদেরকে সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে মানুষের কষ্ট উপলব্ধি করার সুযোগ তৈরি হয়। তিনি মনে করেন, সমাজের সচ্ছল ও বিত্তবানরা যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। তার লক্ষ্য হলো—রমজান ও ঈদ উপলক্ষে অন্তত কোনো পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কষ্ট না পায়। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক বন্ধনকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করা সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে মাংস ও ঈদ সামগ্রী কেনা অনেক পরিবারের পক্ষেই কঠিন হয়ে পড়েছে। এমন সময় এই ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আমির হোসেন, মনিরুল ইসলাম রবি, মমিনুল ইসলাম বাবু, রিপন মাতবর, কবির, ইমাম হোসেন বাদল, হাজী মো. মনির হোসেন সরদার, এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সমাজসেবক মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজান মাস উপলক্ষে চলমান এই মাংস ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমও মাসব্যাপী অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102